প্রকাশিত: ১৫/০১/২০১৮ ৮:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৩ এএম

কামাল শিশির, রামু(কক্সবাজার) প্রতিনিধি :
হিমেল হাওয়া,ঘন কুয়াশা ও তাপমাত্রা কমে আসায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা । বৈরি আবহাওয়া ও বেশ কয়েকদিন ধরে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে কক্সবাজার রামু উপজেলার সব শ্রেণীর মানুষ । ঘন কুয়াশা ও সূর্যের লুকোচুরির পর যে টুকু আলো পাওয়া যায় তাতে পুরো প্রশান্তি মিলছেনা । সব কিছু মিলিয়ে অসহায় হয়ে পড়ছে প্রাণীকুল, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা । শীতের কারণে উপজেলার বিদ্যালয় গুলোতেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার অনেকাংশে কমে গেছে । পাশাপাশি শীত জনিত নানা রোগ বালাই বাড়ছে । উপজেলার কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল গুলোতে শীত জনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে । উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায় ,শীত জনিত রোগে আক্রান্ত রোগীর মধ্যে শিশু ও বয়স্করা বেশী । আগত রোগীরা বেশিরভাগ শাষকষ্ট ,স্বর্দি,জ্বর,গলাব্যাথা,ডায়রিয়া, কাশি ঁও নিউমোনিয়া রোগে আক্রান্ত । ঈদগড় বড়বিল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এস এম রেজাউল করিম জানান,বর্তমানে ক্লিনিকে ৯০ভাগ রোগী ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে আসছে । তবে বেশির ভাগ শিশু । অপরদিকে শীতের কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দিনের বেশির ভাগ সময়ও পুরো উপজেলা ।দিন দিন শীতের তীব্রতা ও রোগবালাই বৃদ্ধি পাওয়ায় উদ্ধিগ্ন হয়ে পড়ছে জন সাধারণ ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer