সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০১/০৯/২০২২ ৭:১৭ এএম

কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও প্রাইভেটকার এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

এতে গুরতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার, ৩১ আগস্ট সকাল ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চাকমারকুল মাদ্রাসা গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রামু তুলাতলী হাইওয়ে পুলিশের ওসি মিজবাহ উদ্দীন জানিয়েছেন- কক্সবাজার শহরমুখী প্রাইভেটকার ও বিপরীতমুখী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিকআপের হেলপার নিহত হন।

গুরুতর আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer