প্রকাশিত: ১৭/১১/২০১৭ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৮ এএম

সোয়েব সাঈদ :
রামুতে বাস চাপায় সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত মাহমুদুল হক (৩২) রামুর রাজারকুল ইউনিয়নের কাট্ট্রলিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। আজ শুক্রবার দুপুর একটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, নিহত মাহমুদুল হক ওই সময় নিজের অটোরিক্সা (সিএনজি) গাড়ি রেখে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী বাস (হানিফ পরিবহন) তাকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের চাকায় তার মাথা পিষ্ট হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলে মাহমুদুল হক প্রাণ হারান।

জানা গেছে, মাহমুদুল হকের দুটি সিএনজি গাড়ি রয়েছে। যার একটি নিজে চালাতেন। আরো একটি পুরনো গাড়ি কেনার জন্য তিনি জোয়ারিয়ানালা এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি দূর্ঘটনার শিকার হন। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকার শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান এ দূর্ঘটনায় মাহমুদুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...