প্রকাশিত: ২১/০৮/২০২০ ৭:১৬ পিএম

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায়ে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছে। গাড়ির নিচে চাপা পড়ে থাকা আরও যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনিসুর রহমান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালের নেয়ার পথে মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer