প্রকাশিত: ২০/০৭/২০২২ ৯:৫২ এএম

সোয়েব সাঈদ, রামু:
রামুতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে যুবক আনসার উল্লাহ (২০)। তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী এলাকার মো. কালুর ছেলে। নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার, ১৯ জুলাই বেলা ৩টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানিয়েছেন- সোমবার, ১৮ জুলাই বিকাল ৩ টার দিকে আনসার উল্লাহ সহ ৪ বন্ধু চাকমারকুল পূর্ব মোহাম্মদপূরা ফকিরাসেতু এলাকায় ফাড়িখালে মাছ ধরার জন্য যান। এসময় সবাই সাঁতার দিয়ে খাল পার হওয়ার সময় আনসার উল্লাহ ডুবে যান। পরে অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেলে ওইদিন বিকাল থেকে রামুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরী দল তাকে উদ্ধারে নেমে পড়ে। বিকাল ৩ টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে ৫০ ফুট দূরে আনসার উল্লাহর মৃতদেহের সন্ধান পান। উদ্ধার অভিযান চলাকালে খালের দুপাড়ে হাজার-হাজার নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মোহাম্মদ হাসান চৌধুরী জানান, সোমবার তারা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান। রাতেই চট্টগ্রাম ডুবুরি দল এ বিষয়ে অবহিত করা হয়। মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল অভিযান চালিয়ে নিখোঁজ আনসার উল্লাহ মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer