প্রকাশিত: ২৩/০৩/২০১৮ ১১:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ এএম

সোয়েব সাঈদ::
রামুতে গাছ থেকে নারিকেল পড়ে প্রাণ হারিয়েছে ১০ মাসের শিশুপুত্র অভি। সে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ব্যবসায়ি রোকন উদ্দিনের একমাত্র সন্তান। শুক্রবার (২৩ মার্চ) সকাল ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়।
পারিবারিকসূত্রে জানা গেছে, আগেরদিন বৃহষ্পতিবার (২২ মার্চ) দুপুরে মা রান্না করার সময় শিশুটি কান্না করছিলো। এসময় মায়ের অনুরোধে বাড়ির এক সদস্য শিশুটিকে কোলে নিয়ে উঠোনে হাটাহাটি করছিলো। এসময় পাশর্^বর্তী গাছ থেকে আকস্মিকভাবে একটি নারিকেল শিশুটির মাথার উপর পড়ে। গুরতর আঘাতপ্রাপ্ত শিশুটিকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে নেয়া হয়। বৃহষ্পতিবার শিশুটির মাথায় অপারেশন করা হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুপুত্র অভি নুর এর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer