প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৭:৩২ এএম

প্রেস বিজ্ঞপ্তি::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ডাকাতি, মারধর সহ একাধিক মামলার আসামী আবদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) বিকালে রামু থানার এসআই আবুল খায়ের এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আবদুল্লাহ (২৮) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজিম উদ্দিন পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আবদুল্লাহর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে জিআর মামলা ২২৭/১৫, হামলা ও মারধরের অভিযোগে জিআর মামলা নং-১৮/১৫ সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, সম্প্রতি আবদুল্লাহ ইয়াবাসহ গ্রামবাসীর হাতে ধরা পড়ে পিটুনির শিকার হন। এমনকি তাকে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানো হয়। এরপরও তার অপকর্ম অব্যাহত ছিলো। সর্বশেষ পুলিশ তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় জনমনে স্বস্থি ফিরে আসে।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের, আবদুল্লাহকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে ডাকাতি, মারধর সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer