সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৭/১০/২০২৫ ১:১২ পিএম

কক্সবাজারের রামুতে রেলে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ১০ টা ১৫ মিনিটে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে রেল পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. মনসুর (২৪) রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া ৫নং ওয়ার্ডের ফয়েজ আহমদের ছেলে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন- চট্টগ্রাম অভিমুখি প্রবাল এক্সপ্রেস এর নিচে চাপা পড়ে মো. মনসুর ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। রেলের চাপায় তার দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মো. ইউনুস এক ছেলে, এক মেয়ের জনক। কিভাবে দূর্ঘটনা সংগঠিত হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer