সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৭/০১/২০২৪ ১০:৫৪ এএম

বাড়ির সামনে ফুলের বাগান পরিচর্যা করছিলেন স্কুল শিক্ষিকা ইমারী রাখাইন। মূহুর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসা পিকআপ চাপা দেয় তাকে। এতে নাড়ি-ভূড়ি বের হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হতভাগ্য এ শিক্ষিকা। আজ শনিবার, ২৬ জানুয়ারি সকাল ৭ টার দিকে রামু-মরিচ্যা সড়কের অফিসেরচর গ্রামে নিজ বাড়ির সামনেই দূর্ঘটনার শিকার হন ওই শিক্ষিকা।
নিহত ইমারী রাখাইন (৪৯) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিসেরচর গ্রামের থোয়ে চা অং এর মেয়ে। পৈত্রিক বাড়িতেই তিনি সপরিবারে বসবাস করতেন। তার স্বামীর নাম উলা রাখাইন। ইমারী রাখাইন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
নিহত ইমারী রাখাইনের ছেলে কক্সবাজার সিটি কলেজের ৩য় বর্ষের ছাত্র উএমং রাখাইন জানিয়েছেন- সকাল তার মা বাড়ির সামনে সড়কের পাশর্^বর্তী ফুলের বাগান পরিচর্যা করছিলেন। এসময় রামু অভিমুখি দ্রুতগামি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে এসে তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মা প্রাণ হারান।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন- ইমারী রাখাইন সড়কের বাইরে নিজেদের বাগানে কাজ করছিলেন। গাড়িটি বেপরোয়া গতিতে এসে সড়কের অন্যপাশে গিয়ে তাকে (ইমারী) চাপা দিয়েছে। এটা দূর্ঘটনা নয়, যেন পরিকল্পিত হত্যাকান্ড। দূর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দূর্ঘটনাটি ঘটে রামু থানার মাত্র ৩০০ মিটার দূরত্বে। অথচ দূর্ঘটনার বিষয়টি অবহিত করার পরও পুলিশ ঘটনাস্থলে আসে আড়াই ঘন্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে।
জানা গেছে, ইমারী রাখাইন ১ ছেলে, ১ মেয়ের জননী। বড় সন্তান (ছেলে) কক্সবাজার সিটি কলেজে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। মর্মান্তিক দূর্ঘটনায় শিক্ষিকা ইমারী রাখাইনের মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার-পরিজন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসী ঘাতক চালককে আটকসহ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...