সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২২/০৬/২০২৫ ৬:৩১ পিএম

কক্সবাজারের রামু উপজেলার সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়া কৃষক শামসুল আলমের মৃতদেহ ২দিন পর উদ্ধার হয়েছে। রবিবার, ২২ জুন বিকাল তিনটায় খালের নিখোঁজ হওয়া অংশে তার মৃতদেহ ভেসে উঠে। শামসুল আলম (৫০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাঁচা মিয়ার ছেলে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন শুক্রবার, ২০ জুন বিকালে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের পানির প্রবল স্রোতে ডুবে যান কৃষক শামসুল আলম।

কনিবার, ২১ জুন সকালে রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বিকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রাণপণ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শামসুল আলমের কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করে। সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠে বাতাস। সবশেষে রবিবার বিকালে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। মৃতদেহ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer