প্রকাশিত: ১০/০৩/২০২১ ৮:৫২ পিএম

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের একটি ইটভাটার টয়লেটের ভেতরে পাওয়া গেলো এক শ্রমিকের মরদেহ। নিহত ওই শ্রমিকের নাম আবদুস ছোবহান (১৮)।

বুধবার (১০ মার্চ) দুপুরে রফিকুল ইসলামের মালিকাধীন আরআইএম ইটভাটার টয়লেট থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই শ্রমিক কাউয়ারখোপ ইউনিয়নের টিলা পাড়ার আবুল কাশেমের ছেলে। দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ পিবিআই, সিআইডি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোবাহানের সঙ্গে কাজ করা শ্রমিক এবং মাঝি মোস্তাক আহমদ জানান, সোবহান প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে ইটভাটায় কাজে যোগ দেন। সাড়ে ৭টার দিকে তিনি অসুস্থতার কথা বলে টয়লেটে যায়। সাড়ে ১০টার দিকে মাসুদ নামের এক শ্রমিক টয়লেটে গিয়ে গর্তে একটা লোকের পা দেখা গেছে বলে জানায়। এ সময় অন্যান্য শ্রমিকদের ডেকে নিয়ে গেলে তারাও কাঁচা পায়খানার গর্তের ভেতরে মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে খবর পেয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

আরআইএম ইটভাটার মালিক রফিকুল ইসলাম জানান, ইটভাটার টয়লেটে মরদেহ পাওয়া গেছে শুনে আমি দ্রুত ভাটায় যাই এবং থানায় খবর দিই। পুলিশসহ শ্রমিক সোবহানের মরদেহ টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। সবাই ধারণা করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে এ মৃত্যু হতে পারে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, ইটভাটার টয়লেট থেকে একজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা তা জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলানিউজ

পাঠকের মতামত

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer