উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/১২/২০২৪ ৩:৫৮ পিএম

কক্সবাজারের রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধা’ক্কা’য় বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার(৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় রামু উপজেলার রামু-মরিচ্যা আন্তঃসড়কের তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রণব বড়ুয়া পল্টু (৬৫) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন,সকালে রামু উপজেলা সদরের তেমোহনী স্টেশনে চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ী ফিরছিলেন। এক পর্যায়ে উপজেলা সদরের চৌমুহনী দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় আহত ব্যক্তিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

বেলা ১২ টার দিকে চমেকে নেওয়ার পথে লোহগড়া উপজেলার চুনতি এলাকায় প্রণব বড়ুয়া পল্টু মারা যান বলে জানান।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, নিহতের লাশ রামুতে আনা হচ্ছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...