প্রকাশিত: ২৪/০৬/২০২০ ৪:৪৬ পিএম

বার্তা পরিবেশক::
২৪ জুন বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাতৃত্ব কালীন চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দল কর্তৃক রামু আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

করোনাকালীন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয় যাতে করে এলাকার গর্ভবতী মায়েরা হাতের নাগালেই চিকিৎসা সেবা পেতে পারেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়াও এই মেডিক্যালক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সারওয়ার কমল উক্ত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের পক্ষ হতে এই মহৎ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আগত অভাবী প্রসুতি মায়েরা সেনাবাহিনী পরিচালিত এ ধরনের সময়পোযগী কল্যাণমূলক কাজের ভূয়ষী প্রশংসা ও দোয়া করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...