উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৯/২০২২ ৮:১১ এএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ৭০ বছর রাজত্ব করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতেও এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এক বিবৃতিতে প্রাসাদ থেকে জানানো হয়, রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এর পরপরই রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ছুটতে শুরু করেন রাজপরিবারের সদস্যরা।

গত কয়েক মাস ধরে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছিল। অসুস্থতার কারণে প্রথা ভেঙে গত মঙ্গলবার বামিংহাম প্যালেসে নয় বরং স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন বাসভবন ব্যালমোরাল ক্যাসেলে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে দায়িত্ব প্রদান করেন রানি।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...