প্রকাশিত: ১৩/০৯/২০১৮ ১০:৫৫ এএম , আপডেট: ১৩/০৯/২০১৮ ১১:০৪ এএম
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি

আন্তর্জাতিক ডেস্ক::

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি

রাখাইনে সেনা অভিযানের সম্পূর্ণ দায় মিয়ানমার সরকারের। সকালে ভিয়েতনামের রাজধানী হানয়ে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে এ কথা বলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

তিনি আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন এরই মধ্যে শুরু হওয়া উচিৎ ছিল। এক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও জানান তিনি। সু চি বলেন, রাখাইনে পরিস্থিতি আরও ভালো ভাবে সামাল দেয়া যেতো।

তবে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সব পক্ষের সাথে নিরপেক্ষ হতে হবে বলেও জানান সু চি। আইনের শাসনের মাধ্যমে কাদের রক্ষা করতে হবে তা ঠিক করা সম্ভব না। গত বছরের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের পর পালিয়ে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা।

রাখাইনে সেনা নির্যাতনকে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিগত নির্মূল ও মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দিয়ে আসছে।

স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেন, প্রথম দফায় প্রত্যাবাসন ২৩ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সেসময় বাংলাদেশ জানায় তারা প্রস্তুত নয়। যেহেতু এক্ষেত্রে দুই দেশ জড়িত, তাই প্রত্যাবাসন কখন শুরু হবে এ সিদ্ধান্ত আমরা একা নিতে পারি না। কারণ শরনার্থীদের বাংলাদেশ থেকে এখানে ফিরে আসতে হবে। আমরা বাংলাদেশ থেকে তাদের নিয়ে আসতে পারবো না। সমঝোতা স্মারক অনুযায়ী, সীমান্ত রেখায় তাদের গ্রহণ করার কথা।

রাখাইনে সেনা অভিযানের সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। আমাদের মাত্র ৭৫ শতাংশ ক্ষমতা থাকলেও এর ১০০ ভাগ দায়ভারই আমাদের সরকারের।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer