প্রকাশিত: ১০/১১/২০১৭ ৮:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২১ এএম

উখিয়া নিউজ ডটকম:;
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেড়েছে, দেশি-বিদেশি লোক আর সংস্থার সন্দেহজনক তৎপরতা। প্রশাসনের নিষেধ সত্ত্বেও অনেকে ক্যাম্পে ঢুকছে রাতের বেলায়। অভিযোগ, এসব ব্যক্তি ও সংস্থা, রোহিঙ্গাদের দিয়ে নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এসব অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে প্রশাসনও। ফলে, বাড়ানো হয়েছে অভিযান ও নজরদারি।

নতুন-পুরনো মিলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প আছে ৫টি। যেখানে ২৩টি ব্লকে থাকছে প্রায় ১১ লাখ শরণার্থী। এরমধ্যে নতুনদের সংখ্যা ৬ লাখের বেশি।

রোহিঙ্গাদের কেন্দ্র করে যাতে কেউ বেআইনী কাজ করতে না পারে, সেজন্য সব ব্যক্তি ও সংস্থার কর্মীদের বিকাল ৫টার পর ক্যাম্পে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে অনেকে তা মানছেনা। রাতেও অনেকে সেখানে প্রবেশ করছে। চালাচ্ছে নানা তৎপরতা।

অবৈধ কর্মকান্ড চালানোর অভিযোগে গেল একমাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক হয়েছে অন্তত ১৭০ জন। এরমধ্যে বেশ কয়েকজন বিদেশী। এছাড়া বেশ কয়েকটি এনজিওর কর্মকান্ডও প্রশ্নবিদ্ধ বলে মনে করে প্রশাসন।

সাম্প্রতিক সন্দেহজনক নানা তৎপরতায় ক্যাম্পগুলো ঘিরে নজরদারি বাড়িয়েছে বিভিন্ন সংস্থা। নিয়মিত চলছে অভিযান।

রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার জন্য এখন পর্যন্ত প্রশাসনের অনুমতি নিয়েছে ৭০টির মতো এনজিও। যদিও কাজ করছে এমন সংস্থার সংখ্যা আরও বেশি বলে জানা গেছে। সুত্র: কক্সবাজার

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...