ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০২/২০২৬ ৫:১৯ পিএম

রাতে কিশোরদের অযাচিতভাবে রাস্তায় ঘোরাঘুরি বন্ধে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রয়োজন হলে রাতে রাস্তায় ঘোরাফেরা করা কিশোরদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ছুটি শুরু কাল থেকে
আজ থেকে ৩৯ দিনের ছুটি শুরু কলেজ-মাদ্রাসায়
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, কিশোরদের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে রাতের অযাচিত চলাফেরা নিরুৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করতে পারে। কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হলে তা পরবর্তীতে বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কেউ দুর্নীতিতে জড়ালে তা সহ্য করা হবে না। দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করতে না পারলে অন্যত্র বদলির আবেদন করার আহ্বান জানান তিনি। নিজের অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও করতে দেবেন না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer