প্রকাশিত: ১৪/০২/২০২১ ৭:২৭ পিএম

রাতের আঁধার কাটতে না কাটতেই রোববার মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরের রাজপথগুলোতে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ ছিল বলে জানিয়েছে রয়টার্স।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। অভ্যুত্থানের কয়েক দিন পর সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে পুলিশের চালানো গুলিতে গুরুতর আহত হয়েছে এক নারী। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েক জন বিক্ষোভকারী। বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী পাঁচ জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে।

গৃহবন্দি নেতা অং সান সু চির মুক্তির দাবিতে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা দেশের বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে সাদা পোশাক পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে। নগরীর অন্যান্য এলাকায় বিক্ষোভকারীরা ‘রাতে অপহরণ বন্ধ করো’ স্লোগান দিয়েছে। বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে মহাসড়কে চলাচলকারী বাসগুলো নগরীর শহর প্রদক্ষিণ করেছে এবং হর্ন বাজিয়েছে।

রাজধানী নেপিদুতে মোটরসাইকেল ও গাড়ির র‌্যালিতে করে প্রতিবাদ জানানো হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর দাউইতে একটি ব্যান্ড ড্রাম বাজিয়েছে। কাচিন রাজ্যের ওয়াইম এলাকায় ইরাবতি নদীর তীরে বিক্ষোভকারীরা পতাকা মিছিল করেছে এবং বিপ্লবী গান গেয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer