হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৭/২০২৪ ৯:২৩ এএম

কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের দিন ধার্য্য ছিল ২৭ জুলাই। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা গণসংযোগে ভোটের মাঠ ছিল সরগরম।রাজাপালং ইউনিয়নের চেয়ারমম্যান পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের, আপিল নিস্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্ধ সব কার্যক্রম শেষে আগামী ২৭ জুলাই রাজাপালং ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত দেশের চলমান পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। রাজাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। এই শূন্য চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন, হুমায়ুন কবির চৌধুরী, সাদমান জামি চৌধুরী, ফরিদুল আলম, মকবুল হোছাইন মিথুন ও আব্দুল মালেক চৌধুরী। চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন, মিছিল, ও সনসভা, উঠান বৈঠকের মাধ্যমে প্রচার-প্রচারণায় মুখর ছিল সকাল থেকে রাত পর্যন্ত । চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন হাট-বাজারে গিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ভোট ও দোয়া প্রাথর্না করেছেন। কেউ কেউ এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন। উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থান সরগরম হয়ে উঠেছিল। হঠাৎ করে ছাত্রদের কোটা আন্দোলনের ফলে দেশ অস্থির ও অশান্ত হয়ে পড়ে। এতে রাজাপালং ইউনিয়নের উপ-নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে ছাত্রদের চলমান আন্দোলনের চুড়ান্ত ধাপে সুফল পেতে নানামুখী কৌশল নিয়ে এগোচ্ছে ছাত্ররা। সাধারণ ভোটাররা জানান, দেশে শান্তি ফিরে আসুক তারপর নির্বাচন। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতা শঙ্কার মধ্যে না থাকি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...