প্রকাশিত: ২৪/০৬/২০২২ ৮:০৪ এএম


রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু করা হবে বিমান চলাচল। বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইট এই রুটে চলাচল করবে। তবে এখনো দিনক্ষণ ঠিক না হলেও প্রত্যেক সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এই রুটে বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বিকেলে ঢাকায় নভোএয়ারের চেয়ারম্যান ফায়জুর রহমান বাদলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বৈঠক শেষে মেয়র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি জানিয়ে আসছেন রাজশাহীবাসী। দীর্ঘদিন ধরে দাবিটি পূরণে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই রুটে নভোএয়ারের একটি ফ্লাইট চালু হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। ওই বৈঠকে মেয়রের প্রস্তাবে সাড়া দেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...