ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৭/২০২০ ৯:১৯ এএম , আপডেট: ১৯/০৯/২০২৪ ৩:১৫ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। যিনি এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তার সঙ্গে দুর্ভোগ পোহাতে হচ্ছে তার ঘনিষ্ঠদেরও।

তাদের শরীরে করোনার জীবাণু না থাকা সত্ত্বেও পাঠানো হচ্ছে কোয়ারেন্টিনে। মানুষ তার প্রিয়জনের কথা মাথায় রেখে এ দুর্ভোগ মেনে নিচ্ছে।

এবার অবলা পশুদেরও সেই দুর্ভোগ সামলানোর খবর মিলছে। অবাক করা এ ঘটনাই ঘটেছে ভারতের কর্নাটকের টুমাকুরু জেলার গোড়েকেড়ে গ্রামে।

সেখানে এক রাখাল কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ায় তার সঙ্গে ৪৭টি ছাগল ও ভেড়াকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, গোড়েকেড়ে গ্রামের কয়েকটি ভেড়া ও ছাগলের শ্বাসকষ্ট হচ্ছে বলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।

তারা স্থানীয় পশুপালন দফতরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বিষয়টির কথা জানান। চারদিকে যেভাবে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তাতে ওই পশুগুলোরও করোনা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তারা।

পরে জানা যায়, ওই ভেড়া ও ছাগলগুলোকে যে দেখাশোনা করে সেই রাখালেরও শ্বাসকষ্ট হচ্ছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer