প্রকাশিত: ০১/০৬/২০১৬ ১১:০৪ পিএম
chuci-pic_130115নিউজ ডেস্ক: মঙ্গলবার মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয় অনলাইনে এক ঘোষণায় বলেছে, “রাখাইন রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং উন্নয়নে একটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। স্টেট কাউন্সিলর সু চি এ কমিটির নেতৃত্ব দেবেন।”

২০১২ সালে রাখাইন রাজ্যের সংখ্যাগুরু বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় বহু মানুষ প্রাণ হারায়। প্রায় এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা মুসলিম ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। অনেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। সু চির নেতৃত্বাধীন ২৭ সদস্যের ওই কমিটিতে সব মন্ত্রীরা থাকবেন। সোমবার কমিটি গঠন করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

কমিটিতে যারা আছেন তাদের নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু কমিটি কিভাবে কাজ করবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সীমান্ত বিষয়ক মন্ত্রীকে কমিটির কমান্ডার-ইন-চিফ করা হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে শিগগিরই একটি দল রাখাইন রাজ্যে যাবে বলে জানিয়েছেন স্টেট কাউন্সিল কার্যালয়ের মুখপাত্র জাউই হিতাই। তবে দলটি কবে নাগাদ সেখানে যাবে বা দলের সঙ্গে সু চি থাকবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি হিতাই।

নভেম্বরের নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার জন্য সু চি রাখাইন রাজ্যে গেলেও রাজ্যের রাজধানী সিত্তাউইতে যাননি। এমনকি সাম্প্রদায়িক দাঙ্গার পর গৃহহীন রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় শিবিরেও তিনি কখনও যাননি। রোহিঙ্গাদের সমস্যা নিয়ে বরাবরের মত চুপ থাকার কারণে মানবাধিকার সংস্থাগুলো সু চির কড়া সমালোচনা করেছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...