প্রকাশিত: ১০/১২/২০১৭ ৫:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫১ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমার সামিরক বাহিনীর বিরুদ্ধে এবার রাখাইনে পরিকল্পিতভাবে রোহিঙ্গা শিশুদের হত্যা করার অভিযোগ উঠেছে। সেখানে অমানবিক নির্যাতনের সময় ৩টি গুলিবিদ্ধ হলেও ৯ বছরের এক শিশু বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওই শিশুর বরাতে গণমাধ্যম জানায়, এভাবে অনেক শিশুকে সেনারা নির্বিচারে হত্যা করছে। পালিয়ে আসা শিশুটির মা-বাবাকেও তার সামনে গুলি করে হত্যা করা হয় বলে জানানো হয়। গত ২৫ শে আগস্ট রাখাইনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার সাড়ে ৩ মাস হতে চললেও এখনো বন্ধ হয়নি বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এরই মধ্যে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হলেও তাদেরকে ফিরিয়ে নেয়ার আগে রাখাইনে সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংগঠন।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer