প্রকাশিত: ২৩/০১/২০১৯ ৭:৪১ এএম

সমকাল::
মিয়ানমারের রাখাইনে অর্থনৈতিক উন্নয়নের নামে ভিটেমাটি ছেড়ে যাওয়া রোহিঙ্গাদের ভূমি গিলে খাচ্ছে সেখানকার রাজ্য সরকার। এ উদ্দেশ্যে গৃহীত পরিকল্পনার আওতায় রয়েছে কানিয়িন চং অর্থনৈতিক অঞ্চল, পোনে নার কিউন শিল্পাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় রাখাইনে লাইভস্টক ও কৃষি অঞ্চল প্রতিষ্ঠা। মিয়ানমার টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখ মানুষ। বিজন রোহিঙ্গা জনপদসহ রাখাইনের বেশ কিছু এলাকা দখল করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার।

রাখাইনের অর্থ, রাজস্ব ও পরিকল্পনাবিষয়ক মন্ত্রী উ কিয়াউ আয়ে থেইন জানিয়েছেন, মার্চ নাগাদ কানিয়িন চং অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু হবে বলে আশা করছে রাজ্য সরকার। কানিয়ন চং-এর অবস্থান মংডু এলাকার কাছে। বাংলাদেশ ও ভারতের নিকটবর্তী এ এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে সমুদ্রপথে বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তুলতে ১৬০ কোটি ডলার বিনিয়োগ করেছে রাজ্য সরকার। সরকারি-বেসরকারি দুই খাতের অর্থায়নে এ কাজ চলছে।

রাখাইনের মুখ্যমন্ত্রী উ নি পু বলেন, ‘কানিয়িন চং অর্থনৈতিক অঞ্চলটি সমুদ্র বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হওয়ার আশা করা হচ্ছে।’ কানিয়িন চং-এর পাশাপাশি উত্তরাঞ্চলীয় রাখাইনের পোনে নার কিউন এলাকার পোনে নার কিউন শিল্পাঞ্চলেও অর্থনেতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আয়ে থেইন বলেন, ‘মিয়ানমারের ন্যাশনাল প্রজেক্ট ব্যাংক অব দ্য মিয়ানমার সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্ল্যানের আওতায় আমরা পোনে নার কিউন শিল্পাঞ্চল গড়ে তুলব। অংশগ্রহণের জন্য বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাব।’ এ ছাড়া কাসাপানাদি নদীর কাছে কিয়াউকেতো এলাকায় কৃষি ও লাইভস্টক অঞ্চল গড়ে তোলারও পরিকল্পনা চলছে।

রাখাইন সফরে জাতিসংঘের বিশেষ দূত : মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন বার্গেনার গতকাল রাখাইনের উত্তরাঞ্চল পরিদর্শন করেছেন। সহিংসতাকবলিত রাখাইনে জাতিসংঘের সহযোগিতার উপায় খোঁজার জন্য তিনি এ সফর করছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer