প্রকাশিত: ০৫/০১/২০১৮ ৫:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::


রাখাইনে গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নির্যাতনের যে ঘটনা ঘটেছে তার একটি প্রতিবেদন নিজেদের সদর দপ্তরে পেশ করবে বলে জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি’র ১৩ সদস্যের প্রতিনিধিদল।
আন্তর্জাতিক এই ইসলামিক সংস্থার প্রতিনিধিরা গত দুইদিন ধরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে শুক্রবার (৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২ এলাকায় সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় ‘ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’ চেয়ারপার্সন ড.রশিদ আল বালুসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দুইদিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি। নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেছি। এতে আমরা যতটুকু জেনেছি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই আমরা ‘ওআইসি’র কাছে প্রতিবেদন পেশ করবো’।
প্রতিনিধিদলে ছিলেন- ওআইসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিতে আবদুল¬াহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল¬াহ কাবি ও মোহাম্মদ গালাবা সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক ইস্যুতে কক্সবাজার পৌছেন ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।ওইদিন দুপুরে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দল। সভায় কক্সবাজার জেলাশাসক মো: আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি’র প্রতিনিধিদল রোহিঙ্গাদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer