প্রকাশিত: ০৩/০৫/২০১৮ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২০ এএম

নিজস্ব প্রতিবেদক :

রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও মানবিক অপরাধের দায় মিয়ানমার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রীর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা উল্লেখ করে, এর সমাধানে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান বব রে। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের যেকোন উদ্যোগে কানাডা সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকবে বলেও জানান এই বিশেষ দূত। এদিকে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কাল কক্সবাজার যাচ্ছেন ওআইসিভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসা প্রতিনিধিরা।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer