প্রকাশিত: ১৭/০১/২০১৮ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
এবার রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে সাত বৌদ্ধ ধর্মাবলম্বী প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
বার্তা সংস্থা রয়টার্স ও চ্যানেল নিউজ এশিয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গতকাল মঙ্গলবার রাতে হতাহতরা প্রাচীন মন্দির চত্বর মারাক ইউতে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান পালনের জন্য জড়ো হওয়া লোকজনের ওপর হঠাৎ গুলিবর্ষণ শুরু করেন পুলিশ।

তবে সমাবেশটি কেন সহিংস রূপ নিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে শুরু করতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের দিন এ ঘটনা ঘটল।
পুলিশ এ সহিংসতার জন্য সেখানে সমবেত হওয়া জনতাকে দায়ী করেছে। কারণ, জনতা প্রশাসনের একটি দপ্তর দখলে নেওয়ার চেষ্টা করেছিল। আর এ থেকেই সহিংসতার শুরু হয়।

মিয়ানমার পুলিশের মুখপাত্র কর্নেল মিয়ো সোয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমবেত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে রাবার বুলেট ছোড়ে। এতে কাজ না হওয়ায় পুলিশ গুলিবর্ষণ করে। তখন হতাহতের ঘটনা ঘটে। সুত্র, এনটিভি

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer