প্রকাশিত: ২২/০৬/২০১৯ ৮:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের পশ্চিমের রাজ্য রাখাইনের ইন্টারনেট ব্যবস্থা বন্ধে টেলিকম প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শনিবার দেশটির একটি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

টেলিনর গ্রুপ জানিয়েছে, মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সব টেলিকম কোম্পানিকে ‘সাময়িক সময়ের’ জন্য রাখাইনের আটটি শহরে ইন্টানেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ‘টেলিনর মিয়ানমার সেবা বন্ধের যৌক্তিক কারণ আরো সুস্পষ্টভাবে জানতে চেয়েছে এবং জোর দিয়ে বলেছে মানবিক প্রয়োজনে টেলিকম সেবার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা উচিৎ।’

এ ব্যাপারে মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজী হন নি।

রাখাইনের মারাউকি-ইউ শহরের আইনপ্রণেতা তুন থের সেইন টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার একেবারে বন্ধ হওয়ার আগে ইন্টারনেটের গতি দুদিন ধীর ছিল।

২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিম নিধন অভিযানে নামে। ধর্ষণ, হত্যা , অগ্নিসংযোগ থেকে রেহাই পেতে এ পর্যন্ত সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer