আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ১০:৪০ এএম

মিয়ানমারের রাখাইনে জান্তা সরকারের কাছে থেকে আরেকটি শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। শহরটির নাম রাথিডং। দুই সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে জান্তা বাহিনীর অন্তত ২০০ সেনাসদস্য অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন। সংবাদমাধ্যম দ্য ইরাবতী সোমবার (১৮ মার্চ) রাথিডং শহর আরাকান আর্মির দখলে যাওয়ার খবর জানায়।

এদিকে গত রোববার রাতে বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনে ৩৩ মিনিটে ২১টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে এপারের টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম।

ইরাবতীর খবরে আরাকান আর্মির বরাত দিয়ে বলা হয়েছে, জান্তাবাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কন্সক্রিপশন (সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য) আইনের আওতায় যোগ দেয়া রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বোমাহামলা চালাচ্ছে। তবে রাথিডংয়ে টিকতে পারেনি জান্তা বাহিনী। আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে জান্তার তিনটি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত দুই শ’ সেনা সদস্য নৌকাযোগে পালিয়েছেন। যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ফেলে গেছেন তারা।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer