প্রকাশিত: ১৬/০৩/২০১৮ ৮:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৩ এএম
প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট::

প্রতিকী ছবি

যৌন উত্তেজক হালুয়া খেয়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুইজন।

বুধবার রাতে আশুলিয়া শিল্পাঞ্চলের ভাদাইল এলাকার মোহাম্মদ আলী মণ্ডলের ‘মন্ডল শ্রমিক পল্লি’র একটি কক্ষে হালুয়া খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। বুধবার গভীর রাতে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। অন্যজন বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া চিকিৎসাধীন শামীম ও ফরিদ নামে আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত মোতালেব মিয়া টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন ধুবুলিয়া গ্রামের সবুজ শেখের ছেলে। আর নিহত জিল্লু আবেদিন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এরা দু’জন স্থানীয় লেনি ফ্যাশনের অপারেটর ছিলেন। এছাড়া চিকিৎসাধীন শামীম শেখ ও ফরিদ আহমেদ ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) অ্যাক্টর গার্মেন্টের যথাক্রমে সুইং অপারেটর এবং নিরাপত্তা প্রহরীর কাজ করেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসমিন খানম জানান, খাবারের সাথে শরীরের জন্য ক্ষতিকারক উত্তেজক তরল সেবনের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

হালুয়া ভর্তি কৌটার মালিক নাছির পলাতক রয়েছে বলে জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer