প্রকাশিত: ১১/০৩/২০১৮ ৫:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

যথাযথ কাগজপত্র না থাকায় কক্সবাজার থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে ৩৯ বিদেশি নাগরিককে আটক করে পুলিশ। আটকদের মধ্যে মালেয়শিয়া, কানাডা, সুইজারল্যান্ড, হল্যান্ড, ইটালিসহ অন্য দেশের নাগরিক ছিলেন। তারা বিভিন্ন এনজিওতে কর্মরত রয়েছেন।

রবিবার বেলা আড়াইটার দিকে কাগজপত্র যাচাই শেষে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তল্লাশি চালিয়ে যথাযথ কাগজপত্র না থাকায় ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে কক্সবাজারে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট যাচাই-বাছাই করতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের মালভিটা পাড়ায় তল্লাশি চৌকি বসানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বাংলাদেশের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। এখানে বসবাস ও কাজ করতে হলে এদেশের আইন মেনেই করতে হবে। তাদের আটকের পর বাংলাদেশে অবস্থানরত তাদের দূতাবাসগুলোকে জানানো হয়। তাদের কাছে যে ওয়ার্ক পারমিট নেই সে বিষয়টিও জানানো হয়। পরে দূতাবাসের কর্মকর্তারা শীঘ্রই ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করার আশ্বাস দিলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer