বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ৯:৩৬ এএম

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে গ্রেপ্তার করেছে র্যা ব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যা ব—১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন।
তিনি জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৭ আগস্ট কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন। সেই মামলায় সগ্ধিগ্ধ আসামি হিসেবে মাসেদুল হক রাশেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার মাসেদুল হক রাশেদ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের বড় ভাই এবং জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের বড় ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে র্যা বের একটি টিম তাকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১০ টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer