প্রকাশিত: ২২/১২/২০১৭ ৮:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের সঙ্গে সবশেষ সমঝোতা অনুসারে নিজ দেশে ফেরার কথা কেবল নতুন আসা রোহিঙ্গাদের। এতে প্রায় সাড়ে চার লাখ পুরনো রোহিঙ্গা দীর্ঘমেয়াদী বাংলাদেশের বোঝা হয়ে থাকবে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। যা উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের মাঝে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের উচিত দৃঢ় অবস্থানে থেকে সবাইকে মিয়ানমারে ফেরত পাঠাতে চাপ অব্যাহত রাখা।

বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ। এর মধ্যে গেল সাড়ে ৩ মাসেই এসেছে প্রায় ৬ লাখ ৫৫ হাজার। এছাড়া দীর্ঘদিন ধরে কক্সবাজারে আশ্রয় নেয়া পুরনো রোহিঙ্গা আছে আরো সাড়ে ৪ লাখের মতো।

গেল মাসে মিয়ানমারের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছে, ২০১৬ সালের অক্টোবর থেকে যারা বাংলাদেশে এসেছে কেবল তাদেরই ফেরত নেবে দেশটি। ফলে অনেকটাই ঝুলে গেছে পুরনো রোহিঙ্গাদের ভাগ্য। যা উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় ও পুরনো রোহিঙ্গাদের মাঝে।

শুধুমাত্র নতুন রোহিঙ্গাদের ফেরত নেয়ার কার্যক্রম বাংলাদেশকে আরও দীর্ঘমেয়াদী সংকটে ফেলবে জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা মনে করেন, নতুনদের পাশাপাশি পুরনোদের ফিরিয়ে নেয়ার দাবিতে অনড় থাকতে হবে বাংলাদেশকে।

তবে নতুন পুরনো সব রোহিঙ্গাকেই নিজ দেশে ফেরত পাঠাতে তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের এ কর্মকর্তা। ১৯৯২ সালের চুক্তি অনুসারে বেশ কয়েক বছর ধরে প্রত্যাবাসন কার্যক্রম চললেও ২০০২ সালে তা বন্ধ হয়ে যায়। তাই, এবারও প্রত্যাবাসন শুরু হলে যেন মাঝপথে তা থেমে না যায়, সে ব্যাপারে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...