প্রকাশিত: ০১/০১/২০২২ ৩:৫৮ পিএম , আপডেট: ০১/০১/২০২২ ৩:৫৮ পিএম

আত্মশুদ্ধির জন্য যুবকদের তাবলিগে সময় দিতে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন। তিনি বলেছেন, আল্লাহকে পাওয়ার জন্য তাবলিগ জামাত দরকার। নিজের শুদ্ধির জন্য দরকার। তাবলিগে গিয়ে শেখা যায়। আমি গিয়ে শিখেছি। আমার বাবা তাবলিগে গিয়ে মারা গেছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকায় আহমাদিয়া আরাবিয়া মাদরাসা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাৎসরিক সভায় তিনি এসবকথা বলেন।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি তাবলিগের সাথী। তাবলিগে দুই ভাগে বিভক্তি থাকবে না। তাবলিগে এখন যে ব্যবধানটা দেখছেন যেমন দুই ভাগে বিভক্ত, এগুলো থাকবে না। জ্ঞানের বুঝ আল্লাহ যখন দেবেন…অবশ্যই আল্লাহ এর সমাধান করবেন। এর মানে এই না তাবলিগ খারাপ।’

তিনি বলেন, ‘তাবলিগের মধ্যে যারা আছেন তাদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হয়েছে সাময়িকভাবে। তাদের সামাধান আল্লাহ তায়ালা অবশ্যই করবেন। যুবকদের কাছে অনুরোধ আল্লাহকে পেতে হলে তাবলিগে সময় দাও।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আলেমরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer