প্রকাশিত: ০৭/১১/২০১৭ ৮:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩০ এএম

উখিয়া নিউজ ডটকম:;
সৌদি আরব তার চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধের উস্কানি’র অভিযোগ তুলেছে। গত শনিবার সৌদি রাজধানী রিয়াদের বিমানবন্দরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পেছনে তেহরান হাত রয়েছে বলেও দাবি করেছে দেশটির সরকার।

সৌদি আরব বলছে, নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্রের সাথে ইরানের সম্পৃক্ততার প্রমাণ আছে তাদের হাতে।

আজ সোমবার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে প্রকাশিত সরকারি এক বিবৃতিতে বলা হয়, ইরানের মদদপুষ্ট হুতিদের নির্লজ্জ সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছে রিয়াদ। এছাড়া বিবৃতিতে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পরীক্ষা নিরীক্ষা শেষে সেগুলো ইরানে তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

সৌদি সরকার বলেছে, হুতিদেরকে অস্ত্র দিয়ে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লংঘন করেছে।

গত শনিবার রাতে রিয়াদ বিমানবন্দরের কাছে ইয়েমেন সীমান্ত থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি সেনাবাহিনী। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে নিজেদের বিজয় বলে ঘোষণা দেয়।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...