প্রকাশিত: ০১/১১/২০২০ ৩:০৭ পিএম

যুক্তরাজ্যে নতুন করে এক মাসের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে চার সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে যুক্তরাজ্যে। দ্বিতীয় দফার লকডাউনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখলেও চলবে। তবে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার (জিম) ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সব রেস্তোরাঁ, ব্যায়ামাগার, পানশালা এবং দৈনন্দিন প্রয়োজনে জরুরি নয় এমন দোকানপাট চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে গতবারের লকডাউনের সাথে খানিকটা তফাৎ থাকবে এবার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। ডিসেম্বরের ২ তারিখের পর লকডাউন শিথিল করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে এখনো অনেক রোগী। চিকিৎসকরা এসব রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে শনাক্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ২২ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। বিবিসি জানায়, প্রতিদিন মৃত্যুর সংখ্যা গড়ে প্রায় সাড়ে তিনশ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer