প্রকাশিত: ০৪/০৭/২০২০ ৯:৫৯ এএম
নিজের বিলবোর্ডের সামনে ফারজানা

বিশ্বের স্বাস্থ্যব্যবস্থার এই কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জন্য রয়েছে এক চিলতে আনন্দের সংবাদ। যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক (জিপি অব দ্য ইয়ার) হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ফারজানা হুসেইন।
ফারজানা হুসেইনের বসবাস যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যামে। গত ১৮ বছর ধরে স্থানীয় পর্যায়ে তিনি সেরা চিকিৎসকের খেতাব পেয়ে আসছেন।
তবে এবার জাতীয় পর্যায়ে ‘জিপি’ মনোনীত হয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত। এই চিকিৎসকের প্রতি সম্মান জানিয়ে তার ছাপা হয়েছে পিকাডেলী বিলবোর্ডে।
গত ৩ বছর ধরে নিউহ্যামের স্থানীয় চিকিৎসা কমিটিতে ছিলেন ফারজানা। নিউহ্যামের ‘জেনারেল প্র‍্যাকটিস ফেডারেশন’ এর বোর্ড ডিরেক্টর হিসেবেও নিযুক্ত আছেন তিনি। যুক্তরাজ্যের ‘এনএপিসি’ এর কাউন্সিল সদস্য এই চিকিৎসক।

নিজের বিলবোর্ডের সামনে ফারজানা

সম্প্রতি প্রাথমিক কেয়ার নেটওয়ার্কের জন্য একজন ক্লিনিকাল পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন ফারজানা হুসেইন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রতিবছর ‘জেনারেল প্র‍্যাকটিস’ এর জন্য এই বর্ষসেরা চিকিৎসকের পুরস্কার ঘোষণা করা হয়।
(জেনারেল প্র্যাকটিস অ্যাওয়ার্ডস অনুসারে)

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer