প্রকাশিত: ০২/০৫/২০১৮ ২:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৩ এএম

ডেস্ক রিপোর্ট::
যাচাই প্রক্রিয়ায় টিকে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমার প্রস্তত বলে জানিয়েছেন দেশটির নেত্রী, স্টেট কাউন্সেলর অং সান সুচি। রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পর এখন তিনি এক্ষেত্রে বাংলাদেশের আরো সহযোগিতা চেয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, সোমবার তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেছেন। এ আলোচনা এক ঘন্টার বেশি স্থায়ী হয়। অং সান সুচির অফিসিয়াল এক বিবৃতিতে বিস্তারিত বর্ণনা না দিয়ে বলা হয়, সহিংসতাকবলিত এলাকায় যেকোনো সময় আবার শুরু হতে পারে। এর মধ্য দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের শিবির পরিদর্শন শেষে সোমবার স্থানীয় সময় বিকালে মিয়ানমারের রাজধানী ন্যাপিডতে পৌঁছান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer