প্রকাশিত: ১০/১০/২০১৭ ২:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::

ক্যান্সার আক্রান্তদের সহায়তার জন্য অর্থ তুলতে ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী।

কিন্তু ম্যারাথন দৌড় শুরুর পর হার্ট অ্যাটাকে মৃত্যুরবণ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী স্লিম চাকের-এর বয়স ছিল ৫৬ বছর।

প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানকার ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেছেন, তিনি তার ‘ভাই এবং সহকর্মীকে’ হারিয়েছেন।

একটি মহৎ মানবিক কাজ করার সময় তিনি মৃত্যু বরণ করেছেন বলে উল্লেখ করেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী।

শিশুদের জন একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য অর্থ জোগাড় করতে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল।

গতমাসে মন্ত্রী পরিষদে পরিবর্তনের মাধ্যমে মি: চাকেরকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল।

সাবেক এ ব্যাংকার এক সময় অর্থ মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...