প্রকাশিত: ০১/০৩/২০১৭ ৯:৩০ এএম

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নির্ধাচিত ১১টি সৃজনশীল বিষয়ের উপর প্রাপ্ত পয়েন্টের মাধ্যমে রামু উপজেলার জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন রামু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ হোছাইন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের নুর আহমদ সওদাগরের প্রথম ছেলে। মোহাম্মদ হোছাইন উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টারের মাস্টার ট্রেইনার হিসেবেও নিয়োজিত রয়েছেন।

মোহাম্মদ হোছাইন ২০১৫ সালের ১এপ্রিল এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরআগে ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছিলেন।

জানা গেছে, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা সন্তোষজনক ফলাফল, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতিতে সফলতা, ভৌত অবকাঠামো সহ সার্বিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন রামু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সহ সকল সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারি ও ছাত্রীরা।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer