উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৯/২০২২ ৯:১৮ এএম

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজির কাছে তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সৌদিতে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণপত্রে দুই ভ্রাতৃপ্রতিম দেশ ও জনগণের দৃঢ় বন্ধন ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সমর্থন আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

সৌদির উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও সহযোগিতা অব্যহত রাখা, আন্তর্জাতিক সংস্থায় একে অপরকে সমর্থন করাসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ক্রাউন প্রিন্সকে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দনও জানান এসময়।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...