প্রকাশিত: ১০/০২/২০১৮ ১২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৮ এএম

ঢাকা: রাজশাহী শহরে মোবাইলফোনে ‘এসএসসি পরীক্ষার প্রশ্ন’ দেখানোর সময়ে এক কলেজছাত্রীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ গণমাধ্যমকে এ কথা জানান।
এবারের এসএসসিতে শনিবার সারাদেশে অভিন্ন প্রশ্নে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্টিত হচ্ছে।
আটক রাবেয়া ইসলাম রিয়া নগরীর শাহ মখদুম এলাকার আমিনুল ইসলামের মেয়ে। রাজশাহী সিটি কলেজে স্নাতক (গণিত) প্রথম বর্ষের ছাত্রী।
ওসি আমান বলেন, “সকালে পরীক্ষা শুরুর আগে শহরের পিএন বালিকা বিদ্যালয়ের সামনে এক নারী পরীক্ষার্থী ও অভিভাবকদের এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখাছিলেন তার মোবাইলফোনে। এ সময় কয়েকজন অভিভাবক তাকে ধরে পুলিশে দেয়।”
তিনি আরও বলেন, আটক কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer