প্রকাশিত: ০১/০৩/২০২০ ৮:৩৪ পিএম

দিল্লিতে মুসলিমদের হত্যার ঘটনায় নিমন্ত্রণ বাতিলের দাবির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি দিয়েছেন নরেন্দ্র মোদি। সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে সোমবার ঢাকায় আছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন আসবেন। মেহমান রাজি হয়েছেন আসতে, তাকে আমরা সম্মান করব। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বিস্তারিত আলাপ করার জন্য।’

২০২০ সালের ১৭ মার্চ শুরু হয়ে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হবে। বঙ্গবন্ধুর এই জন্মশত বার্ষিকীতে মূল অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিত বিশ্ব নেতাদের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন তালিকার প্রথমদিকে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মোদির ঢাকা সফরে আসার নিশ্চিত বার্তা পাওয়া গিয়েছিল কিছুদিন আগেই। কারণ মোদির সফরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত কর্মকর্তারা ঢাকা সফরও করে গেছেন।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

দুই দিনের সফরে কর্মকর্তারা ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে তাদের সিরিজ বৈঠক করেছেন। মোদি যেসব স্থানে যাবেন তারা সেসব স্থান সরেজমিনে ঘুরে দেখেছেন। বিশেষ করে সফরে যে সড়কগুলো ব্যবহৃত হবে এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন।

মোমেন বলেন, ‘আমরা আমাদের নিয়মে মেহমানদের যা যা সম্মান করার সেটা করব। তবে আমরা এটুকু আশা করব, আমাদের মেহমানরা আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও ইচ্ছার গুরুত্ব দেবে। আমরা আশা করি মেহমানরা আমাদের প্রত্যাশা ও ইচ্ছাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে।’

এদিকে আলাদা আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। সচিব বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, তবে ১৭ মার্চ সকালের দিকে ওনার আসার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আলোচনার জন্য সোমবার ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন।’

হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার ঢাকায় আসছেন। ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করা কূটনীতিক শ্রিংলার পররাষ্ট্র সচিব হিসেবে এটাই প্রথম বিদেশ সফর।

ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে মোদির সফরসূচি চূড়ান্ত করা ছাড়াও দুই দেশের মধ্যে বিতর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও সচিব।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক সময়ে সংঘটিত দাঙ্গা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আপত্তি এসেছে দেশের বিভিন্ন মহল থেকে। কয়েকটি ইসলামি দল মোদির সফরকারে বিমানবন্দর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছে।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরই মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিরা অবশ্যই থাকবে। আর মোদির সফর এখন আর বাতিল করা সম্ভব নয় বলেও পরিষ্কার করেছেন কাদের।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়েছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। এই প্রেক্ষাপটে মাহাথির মোহাম্মদের আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে আসবেন, কিন্তু এখনতো তিনি নেই। তবে তিনি একজন ইনস্টিটিউশন। সুতরাং আমরা অন্যভাবে ওনাকে নিয়ে আসতে পারব।’

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer