প্রকাশিত: ২৭/০৬/২০২২ ৭:৫৮ পিএম

ইমাম খাইর::
টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব
কায়দায় পাচারকালে করিম উল্লাহ (৩২) নামে পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুন) দুপুরে কক্সবাজার কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে তাকে আটক করা হয়েছে।

করিম উল্লাহ টেকনাফের গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহর ছেলে এবং প্রাইভেট কার চালক।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।

তিনি জানান, অভিনব
কায়দায় পাচারকালে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার তল্লাশি চালানো হয়। প্রথমে সে অস্বীকার করে। পরে প্রাইভেট কারটি কলাতলি সেভেন স্টার ওয়ার্কসপে নিয়ে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো প্যাকেট থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা বলে জানান ডিবির ওসি।

তিনি জানান, ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer