উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ৭:৩৩ পিএম

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত ‘ক্যাবল কার’ নির্মাণের জন্য একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার।

সচিবালয়ে আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সভায় প্রস্তাবটি উত্থাপন করে।

সভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৮ (১) ধারার আওতায় এবং একই আইনের ৩২ ধারা অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অথবা অন্য কোন পদ্ধতি অনুসরণ করে টিসিবি কর্তৃক পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়ের সময়সীমা আরও দুই বছর ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সময় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন করা হয়।

অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় টিসিবির আওতায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর ধারা – ৮৩ (১) (ক) অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি এবং বিধি-৬১(৫) অনুযায়ী অভ্যন্তরীণ ওটিএম পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট বিধির তফশিলে উল্লিখিত সময়সীমা (পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রণয়ন ও জমা দেওয়ার সময়) বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়।

খবর: বাসস

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...