প্রকাশিত: ০৩/০১/২০১৮ ৯:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩২ এএম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:;
টেকনাফ বাহারছড়া মেরিন ড্রাইভ রোডে শামলাপুর নামক স্থানের অভিযান চালিয়ে একটি সি,এন,জি গাড়ির তিন যাত্রী পেট থেকে প্রায় দেড় হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এদিকে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি জানান ৩ জানুয়ারি সকাল আট ঘটিকার সময় একটি সংবাদে জানতে পারি যে মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ থেকে কক্সবাজার গামি একটি সি,এন,জি গাড়ি দিয়ে চারজন যাত্রী পেটের ভিতর করে ইয়াবা চালান নিয়ে যাচ্ছে, তাই আমরা উক্ত সংবাদের ভিক্তিতে ঐ সি,এন,জি গাড়িটি আটক করে সন্দেহ ভাজন চারজন লোকতে ফাঁড়িতে নিয়ে আসি, পরে তাদের ব্যাপক জীজ্ঞাসাবাদের পর তিন জনের পেট থেকে প্রায় দেড় হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়, সিরাজ নামক আরেক ব্যক্তি ঘটনার সাথে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেওয়া হই। এদিকে চার জনের সাথে আটক সিরাজ নামক এই ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেওয়াই জনমনে নানান সন্দেহের জন্ম দিয়েছে, অনেকের অভিযোগ সিরাজকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সিরাজকে ছেড়ে দেওয়ার মুল কারণ একটি মোটা অংকের টাকা আয় ও দশ হাজার ইয়াবাকে যাতে দেড় হাজার করা যায়, অর্থাৎ আটক চার ব্যক্তির পেটে প্রায় দশ হাজার ইয়াবা ছিল বলে একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে। এদিকে সিরাজকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ নাকচ করে ইনচার্জ কাঞ্চন কান্তি বলেন মুলত সিরাজ ঘটনার সাথে জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে শুধু দেড় হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জোর দিয়ে জানান, আর ইয়াবা সহ ধৃতরা হলেন বাহারছড়া নোয়াখালী পাড়ার মৃত ছৈয়দ আহমদের পূত্র মোঃ হাসান, মৃত সোলতান আহমদের ছেলে বাদশা মিয়া, কালা মিয়ার ছেলে মোঃ জাহিদ। উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দীন খান বলেন বাহারছড়ায় ইয়াবা সহ আটক হওয়া ব্যক্তিদের ইয়াবা সহ আদালতে সোর্পদ করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer