প্রকাশিত: ০১/০৩/২০২১ ৯:৪৪ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ ::
এসএমসি ফার্মার প্রতিনিধি টেকনাফে কর্মরত এক ব্যক্তি মোটরসাইকেল যুগে টেকনাফের শামলাপুর যাওয়ার পথে অন্য আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে নিহত হয়েছে।

রবিবার ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক পৌনে ১১ টার দিকে এসএমসি ফার্মার প্রতিনিধি টেকনাফে কর্মরত মেহেদী হাসান অফিসের কাজে মোটরসাইকেল যুগে টেকনাফ হতে শামলাপুর যাওয়ার পথে অন্য আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় এসএমসি ফার্মার ম্যানেজার মোহাম্মদ মুজাহিদ, কক্সবাজার জেলা ফারিয়া সভাপতি রফিকুল ইসলাম, টেকনাফ ফারিয়া উপদেষ্টা নুরুল কবির উপস্থিত ছিলেন। পরে পারিবারিক সিদ্ধান্তে নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় দাফনকাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

এ মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মেহেদী হাসান এর জন্য গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান, টেকনাফ ফারিয়া সভাপতি নুরুল ইসজলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer