প্রকাশিত: ০৬/০৮/২০২০ ৭:৪৯ এএম

কক্সবাজারে গতকাল সেনাবাহিনী প্রধান ও পুলিশপ্রধানের যৌথ সংবাদ সম্মেলনে অপরূপ মেরিন ড্রাইভে ‘ক্রসফায়ার’ সংঘটিত হওয়ার কথাও ওঠে। কক্সবাজারে কর্মরত একজন সাংবাদিক পুলিশ প্রধানের উদ্দেশে বলেন, পর্যটনের প্রসারে এক বিরাট ভূমিকা রেখে চলেছে মেরিন ড্রাইভ। সেখানে কেন এত কথিত ক্রসফায়ারের ঘটনা ঘটছে? তিনি মেরিন ড্রাইভকে ‘ক্রসফায়ার’মুক্ত রাখার অনুরোধ জানিয়ে বলেন, এই সুন্দর সড়কটি এখন পর্যটকদের কাছেও আতঙ্কের নাম হয়ে উঠেছে।

এমন প্রশ্নের কুশলী জবাব দেন পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা ক্রসফায়ারে বিশ্বাস করি না। ক্রসফায়ারের কথা বলতেও যাই না। এসব বলে এনজিওরা। এনজিওরা বিদেশ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা এনে দামি গাড়িতে চড়ে আর আমাদের দেশে এসব কথাবার্তা বলে বেড়ায়।’
পুলিশপ্রধান এ প্রসঙ্গে আরো বলেন, ‘আমাদের দেশ অনেক ভালো আছে। আমেরিকায় গেল বছর দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১১ হাজার মানুষ খুনের শিকার হয়েছে। বাস্তবে কোনো ধরনের মৃত্যুই কারো কাম্য হতে পারে না। আমাদেরও লক্ষ্য কোনোভাবেই হত্যাকাণ্ড নয়। তিনি বলেন, এখানে আমাদের অনেক বাহিনী কাজ করে। সবারই লক্ষ্য কোনো কিলিং ছাড়াই যাতে সমাজটা ভালো থাকে। আর গোলাগুলির কোনো ঘটনা যদিও বা ঘটে তা নির্ধারিত কোনো এলাকায় ঘটে না।

প্রসঙ্গত, গতকাল বুধবার কালের কণ্ঠে প্রকাশিত ‘স্বপ্নের মেরিন ড্রাইভ এখন আতঙ্কের নাম, ‘ক্রসফায়ার’ ঘিরে লোমহর্ষক বাণিজ্য’ শিরোনামে প্রধান প্রতিবেদনটি নিয়ে কক্সবাজারে ব্যাপক আলোচনা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer