প্রকাশিত: ১৯/০২/২০১৯ ৮:০৫ এএম

ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্ট‌বিন থেকে অপ‌রিণত বয়সের ৩৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ‌সোমবার রাত ৯টার দিকে এসব উদ্ধার ক‌রা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোদাচ্ছের আলী জানান, রাতে সি‌টি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা খবর দিলে ডাস্ট‌বিনে গিয়ে লাশগু‌লো উদ্ধার করা হয়।

সি‌টি করপোরেশনের প‌রিচ্ছন্নতাকর্মী রিয়াজুল ইসলাম জানান, ময়লা প‌রিষ্কার করতে এসে এখানে অনেক ভ্রুণ পড়ে থাকতে দেখা যায়। বিষয়‌টি হাসপাতালের লোকজনকে জানালে তারা এখানে এসে এগুলো মা‌টি খুড়ে চাপা দেওয়ার চেষ্টা করে।

হাসপাতালের প‌রিচালক ডা. বা‌কির হোসেন বলেন, এই ভ্রুণগুলো ২৫ থেকে ৩০ বছর আগের। এগুলো শিক্ষার্থীদের গবেষণার জন্য হাসপাতালের গাইনি বিভাগে ছিল। এগুলো গবেষণার উপযুক্ত না থাকায় তা ডাস্ট‌বিনে ফেলা হয়েছে, যেটা উচিত না। এর দায়ভার আমিও এড়াতে পা‌রি ‌না। এ বিষয়‌টিতে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান খুরশীদ জাহান বেগম‌ পুরোপুরি দায়ী।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য তিন সদস্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক।

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এখানে এসে ভ্রুণগুলো ডাস্টবিনে দেখতে পাই। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়‌নি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...