প্রকাশিত: ৩০/০৮/২০২০ ৩:২০ পিএম

কক্সবাজারে মেজর (অব.) সিনহা রাশেদ খান হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।

র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে জবানবন্দি দেন।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদউদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, দুপুর থেকে ১৬৪ ধারায় কনফেসনাল স্টেটমেন্ট দিতে শুরু করেছেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।

এই মামলায় এই প্রথম কেউ জবানবন্দি দিলেন।

গত ৩১শে জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।

সেই ঘটনায় পুলিশ দুইটি মামলা করে। তবে মেজর (অব.) সিনহার বোনের করা মামলায় এ পর্যন্ত ১০ জন পুলিশ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...